পাল্টে গেলো ট্রেলো
জনপ্রিয় প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ট্রেলো আমূল বদলে গেছে। মঙ্গলবার ট্রেলোর বদলে যাওয়াকে সবার সামনে উন্মুক্ত করা হয়েছে। যোগ হয়েছে ভিজ্যুয়ালাইজেশন অপশন ও স্মার্টার কার্ডস।
ট্রেলোর লেগো, ইলাস্ট্রেশন ও স্ট্যান্ডার্ড সাইডবারে পরিবর্তন আনা হয়েছে। বর্তমান সাইডবারটি ওয়ার্কস্পেস কর্তৃক সজ্জিত।
নতুন ডিজাইনে ট্রেলো বোর্ডকে চারটি ভিউ মোডে সাজানো হয়েছে, এগুলো হলো- টাইমলাইন, ক্যালেন্ডার, টেবিল এবং ড্যাশবোর্ড। বোর্ড ট্যাবে ক্লিক করে এগুলো অ্যাক্সেস করা যাবে, যেটি বিভিন্ন অপশনের ড্রপডাউনে ওপেন হবে।
এখন টাইমলাইন দেখে সহজেই বোঝা যাবে প্রকল্পটি কতো দিনে বা কতো পর্যায়ে শেষ হবে। একসাথে দুই
সপ্তাহকে দেখার সুযোগ করা হয়েছে নতুন ডিজাইনে।
সব ফিচারের আধুনিকায়নের পাশাপাশি নতুন ড্যাশবোর্ডটি পাই এবং বার গ্রাফের মাধ্যমে সহজেই সবগুলো প্রকল্প এক ঝলকে দেখা যায়। সামনে আরও কিছু ফিচার যুক্ত করা হবে বলে ট্রেলো ব্লগ পোস্টে জানানো হয়েছে।
ডিবিটেক/বিএমটি